1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৯২ Time View

তীব্র শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। তীব্র শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ ভারি তুষারপাত ও নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। বরফের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ভারি তুষারে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের রাস্তাঘাট, ব্যাহত হয়েছে চলাচল।
প্রতিকূল আবহাওয়ার কারণে কানসাস, কেন্টাকি, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসৌরি ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, প্রায় সাড়ে ছয় হাজারের বেশি ফ্লাইট বিলম্বে ছেড়েছে। পূর্ব উপকূলে রাত পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়ে সোমবার বিকেলে এক চতুর্থাংশেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল।

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, কানসাস ও উত্তর-পশ্চিম মিসৌরির কিছু এলাকা তুষারঝড়ের কবলে পড়েছে।
সড়কগুলো তুষার ও বরফে আচ্ছাদিত হওয়ায় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়। মঙ্গলবার গ্রেট প্লেইনস থেকে পূর্ব উপকূল পর্যন্ত দিনের তাপমাত্রা গড়ের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট (৫ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস) কম থাকতে পারে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ