1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা

রাজধানীত কথিত আইএস সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৬ Time View

arr2মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে মো. হাফিজুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের ধারণা, আইএসের সঙ্গে হাফিজের সংশ্লিষ্টতা রয়েছে।

মাসুদুর রহমান বলেন, শুক্রবার মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আর আগে বুধবার রাজধানীর সেগুনবাগিচা ও রমনা এলাকা থেকে মো. আসিফ আদনান (২৬) ও মো. ফজলে এলাহী তানজিল (২৪) নামের দুইজনকে গ্রেফতার করা হয়, যারা ইসলামিক স্টেটে যোগ দেয়ার পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা পুলিশের দাবি।

গত ২০ সেপ্টেম্বর নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) একাংশের ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাতজনকে গ্রেফতারের পরও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে তাদের জন্য কাজ করার পরিকল্পনা করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ