1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষে ২ নারী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৮ Time View

road accident520রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের দুই নারী নিহত এবং ৩ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ফিরোজা বেগম (৪০) এবং চানবুরু (৩৫)।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে শাহবাগে রূপসী বাংলা হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, হতাহতরা বরিশালের বাসিন্দা। তারা সদরঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তেজগাঁওয়ে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে রূপসী বাংলা হোটেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গুলিস্তানগামী এটিসিএল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে আহত অটোরিকশা আরোহীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ফিরোজা বেগম এবং চানবুরুকে মৃত বলে ঘোষণা করেন।

আহত আঁখি, শাহীন ও আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ