1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

রাজধানীতেই পাঁচ শতাধিক মানুষের করোনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৫৪ Time View

দেশে মোট করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত ১২৩১ জনের মধ্যে কেবল রাজধানী ঢাকাতেই ৫১৮ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্রে গতকাল বুধবার পর্যন্ত প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানা গেছে।

রাজধানীর যেসব এলাকায় করোনাভাইরাস শনাক্ত পাওয়া গেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ওয়ারীতে ২৬, টোলারবাগে ১৯, যাত্রাবাড়ীতে ১৯, লালবাগে ১৮, ধানমন্ডিতে ১৮, উত্তরায় ১৭, তেজগাঁওতে ১৬, মোহাম্মদপুরে ২০, বাসাবোতে ১৪, গেন্ডারিয়ায় ১৩, বাবু বাজারে ১১, মহাখালীতে ১০, মগবাজারে ১০, মিরপুর (১২) ১০, মিরপুর (১১) ১১,  গ্রিন রোডে ১০, বনানীতে ৮ ও বাড্ডায় ৬ জন। 

ঢাকা শহরে শনাক্ত পাঁচ শতাধিক ব্যক্তি ছাড়াও বিপজ্জনক স্থানের তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ জেলা। সেখানে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে দুই শত। নারায়ণগঞ্জ জেলায় মোট করোনা শনাক্ত এখন ২১৪ জন।

এছাড়া নরসিংদীতে এখন ২৮ জন শনাক্ত হয়েছেন। গাজীপুরে ৫৩ জন শনাক্ত হয়েছেন। এছাড়া রাজবাড়িতে ৬ জন, টাঙ্গাইলে ৯ জন এবং গোপালগঞ্জে ৯ জন শনাক্ত হয়েছে।

ঢাকা শহরের বাইরে ঢাকা জেলায় ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজধানীর বাইরে কোন জেলায় কতজন শনাক্ত?

রাজধানীর বাইরে ঢাকা জেলায় ২৮, গাজীপুর ৫৩, কিশোরগঞ্জ ১৭, মাদারিপুর ১৯, মানিকগঞ্জ ৫ জন, নারায়ণগঞ্জ ২১৪, মুন্সিগঞ্জ ২১, নরসিংদী ২৮, রাজবাড়ী ৬, ফরিদপুর ২, টাঙ্গাইল ৯, চট্টগ্রাম ৩১, কক্সাবজার ১, কুমিল্লা ১৪, ব্রাহ্মণবাড়িয়া ৮, লহ্মীপুর ১, নোয়াখালী ১, চাঁদপুর ৬, মৌলভীবাজার ২, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিলেট ১, রংপুর ২, গাইবান্ধা ১২, নীলফামারী ৬, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, দিনাজপুর ৭, ঠাকুরগাঁও ৩, খুলনা ১, নড়াইল ১, চুয়াডাঙ্গা ১, ময়মনসিংহ ৭, জামালপুর ১২, নেত্রকোনা ৪, শেরপুর ৩, বরগুনা ৪, বরিশাল ১০, পটুয়াখালী ২, পিরোজপুর ৪, ঝালকাঠি ৩ ও রাজশাহীতে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ