1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

রাঙ্গামাটিতে জাতীয় সঞ্চয় সপ্তাহ পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ১৬৯ Time View

rangamati‘সঞ্চয় দুর্দিনের বন্ধু’ -এ স্লোগনকে সামনে রেখে শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় সঞ্চয় সপ্তাহ। জাতীয় সঞ্চয় অধিদপ্তর রাঙ্গামাটির ব্যুরোর ব্যবস্থাপনায় সকাল ১০টায় রাঙ্গামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মোস্তাফিজুর রহমান র‌্যালীর নেতৃত্ব দেন। জেলার সরকারি দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও জনপ্রতিনিধিরা র‌্যালীতে অংশগ্রহণ করেন।
র‌্যালীর পর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সঞ্চয় অফিসের সহকারি পরিচালক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মোস্তাফিজুর রহমান। কর্মচারি ইউনিয়ন নেতা নুরুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহজাহান মজুমদার ও শ্রমিক নেতা মিজানুর রহমান।
এবারের জাতীয় সঞ্চয় অধিদফতরের স্লোগান হলো- “সঞ্চয় জাতির সমৃদ্ধি আনে, সঞ্চয় করুন দেশ গড়ুন”।
আগামী ১১ এপ্রিল পর্যন্ত সঞ্চয় সপ্তাহ চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ