1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

রাঙামাটিতে ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় ভোট গ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪
  • ১৭০ Time View

সারা দেশে প্রায় ভোটার-শূন্য ভোটকেন্দ্র দেখা গেলেও পার্বত্য অঞ্চল রাঙামাটিতে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও উত্সবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই দলে দলে লোক ভোট দিতে ভোটকেন্দ্রে যাচ্ছেন।

রাঙামাটিতে আওয়ামী লীগ ছাড়াও চারটি আঞ্চলিক রাজনৈতিক দল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে নয়টার ভেতর প্রায় চার শতাধিক ভোট পড়েছে। রাঙামাটির  ভোটার সংখ্যা দুই হাজার ৭০০ জনের সামান্য বেশি।

রাঙামাটিতে অংশগ্রহণ করা আঞ্চলিক দলগুলো হচ্ছে সন্তু লারমা নেতৃত্বাধীন পাবর্ত্য জনসংহতি সমিতি-সমর্থিত স্বতন্ত্র

ঊষাতন তালুকদার, ইউপিডিএফ-সমর্থিত প্রার্থী সচিব চাকমা, জনসংহতি সমিতি (এমএন লারমা)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সুদাসিন্ধু খিসা ও পার্বত্য বাঙালীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আফছার আলী।

রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় আজ সকাল থেকে সব মুঠোফোন কোম্পানির নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের নিজ নিজ অফিসে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ