1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

রঘুরামপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন অর্থমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ এপ্রিল, ২০১২
  • ১৫১ Time View

মুন্সীগঞ্জ জেলার রঘুরামপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার বেলা ৩টায় সদ্য আবিষ্কৃত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে আরো ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী, জেলা প্রশাসক আজিজুল আলম, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘বিক্রমপুর এবং মুন্সীগঞ্জ ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। পাল রাজত্বকালে দেশে বৌদ্ধবিহার স্থাপিত হয়। সে হিসেবে এখানে একটি বৌদ্ধবিহার পাওয়া যেতে পারে। তবে সেজন্য এ অঞ্চলের সকলকে সহযোগিতা করতে হবে।’

এ ব্যাপারে প্রত্নতাত্ত্বিক গবেষণা বিভাগের প্রকল্প পরিচালক ড. সুফি মুস্তাফিজুর রহমান বলেন, ‘এটি এখন পর্যন্ত যতটুকু খনন করা হয়েছে তাতে মনে হচ্ছে, একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া যেতে পারে।’

পরে মন্ত্রীসহ পরিদর্শনকারী দলটি মুন্সীগঞ্জের বজ্রযোগিনী যুব প্রশিক্ষণ কেন্দ্রে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন আয়োজিত প্রাচীন বৌদ্ধ সভ্যতার স্থাপনা এবং প্রত্নতত্ত্ব প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় সংগঠনটির সভাপতি নূহ-আলম লেলিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ