1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

যুক্তরাষ্ট্রে মডার্না-জনসনের বুস্টার ডোজের অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪৬ Time View

মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তবে এর জন্য পূর্বগৃহীত টিকাই বাধ্যতামূলক নয়। মার্কিনিরা চাইলে দেশটিতে অনুমোদিত যে কোনো টিকা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন।

বুধবার (২০ অক্টোবর) এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সুরক্ষা অব্যাহত রাখতে অনুমোদিত বুস্টার ডোজ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার তথ্য বলছে, পূর্ণ ডোজ নেওয়ার পরেও সময়ের সঙ্গে সঙ্গে টিকার সুরক্ষা ক্ষমতা কমে আসে।

সংস্থাটি এর আগে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছিল। যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা জটিল রোগে আক্রান্ত অথবা কর্মক্ষেত্রে যাদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, তাদেরই বাড়তি ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে এফডিএ। এছাড়া প্রথম ডোজ নেওয়ার অন্তত ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে এফডিএ’র একটি উপদেষ্টা প্যানেল একই ধরনের ব্যক্তিদের জন্য মডার্না টিকার তৃতীয় ডোজ ব্যবহারের সুপারিশ করেছিল। একই সঙ্গে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নেওয়া সবাইকে প্রথমটি দেওয়ার অন্তত দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করে তারা।

এফডিএ কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা বুস্টার ডোজ গ্রহীতাদের বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনার চিন্তাভাবনা করছেন। ইসরায়েল এরই মধ্যে তাদের জনগণকে গণহারে ফাইজারের টিকার বুস্টার ডোজ দিয়েছে।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ