1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৫৩.৫৪ শতাংশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৫৪ Time View

চলতি বছরের ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ৬ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে, যা গত ২০২১ সালের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৫৪ শতাংশ বেশি।
সম্প্রতি ইউএস অফিসিয়াল সোর্স, ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) ২০২২ সালের জানুয়ারি-আগস্ট সময়ের পোশাক আমদানির পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে এ তথ্য পাওয়া গেছে।
আলোচ্য সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৫৩ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেলেও একই সময়ে বিশ্ব বাজার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি গড়ে বেড়েছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম উৎস।
এদিকে ২০২২ সালের প্রথম আট মাসে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি ৩৭ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট আমদানির পরিমাণ ১৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। একই সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি ১২ দশমিক ৮০ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে, যার বছরওয়ারী বৃদ্ধির হার ৩৩ দশমিক ৬২ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ দশটি পোশাক সরবরাহকারী দেশের মধ্যে-ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বছরওয়ারী ভিত্তিতে যথাক্রমে ৫৬ দশমিক ৯০ শতাংশ, ৫৬ দশমিক ৪৮ শতাংশ, ৫১ দশমিক ৬৪ শতাংশ, ৪২ দশমিক ৯৬ শতাংশ এবং ৪২ দশমিক ১৬ শতাংশ হারে বেড়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক আমদানির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, আমদানি পরিসংখ্যান ইঙ্গিত করেছে যে- কোভিড সংকট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রিটেইল ইন্ডাষ্ট্রির দ্রুত পুনরুদ্ধার ঘটছে। ২০২২ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের রপ্তানিতে এটি প্রতিফলিত হয়েছে, যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। তবে তিনি মনে করেন, বৈশি^ক অর্থনৈতিক বিপর্ষয় এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে চলতি অক্টোবর মাসে এবং তার পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির এ ধরনের উচ্চ প্রবৃদ্ধির কমে যেতে পারে।
বিজিএমইর এই পরিচালক আরও বলেন, যেহেতু চলতি বছরে আগষ্ট পর্যন্ত বাংলাদেশের পোশাক রপ্তানি ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে, সেটি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের আমদানিতে প্রতিফলিত হবে। তাই আমরা সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানিতে কিছুটা বৃদ্ধি দেখতে পাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ