1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

যারা বিদ্রোহ করবেন তারা দলের সদস্য পদ হারাবেন : নানক

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৭৯ Time View

দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে, যাঁরা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবেন, তাঁরা কখনো আওয়ামী লীগের নৌকায় চড়তে পারবেন না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তবে নেত্রী যাকে চূড়ান্তভাবে মনোনীত করবেন, তারপর অভ্যন্তরীণ কোনো কোন্দল থাকতে পারে না। যারা আওয়ামী লীগ করবেন, তাদের সবাইকে নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। দলকে নিয়মশৃঙ্খলার মধ্যে আনতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের নৌকায় আর চড়তে পারবে না। যারা বিদ্রোহ করবেন, প্রতিবাদ করবেন তারা দলের সদস্য পদ আর পাবেন না।’

শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থী নির্মলেন্দু চৌধুরীর নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ