1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না, সুন্দর ভোট হচ্ছে: সিইসি গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ: এএফপির প্রতিবেদন রমজান ঘিরে আমদানির পাইপলাইনে রয়েছে পর্যাপ্ত নিত্যপণ্য : বাণিজ্যমন্ত্রী গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের রায় আজ ৫০ হাজার টাকা বেতনে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করল হামাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫৩ Time View

গাজা উপত্যকায় হামাসের প্রত্যাশিত নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি গোষ্ঠীটি রবিবার নিশ্চিত করেছে। এর তিন মাসেরও বেশি আগে ইসরায়েল এক বিমান হামলায় তাকে হত্যা করার দাবি করেছিল।

ফিলিস্তিনি এই গোষ্ঠী শনিবার প্রকাশিত ছবিতে সিনওয়ারকে অন্য রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে দেখা গেছে, যাদেরকে ‘সামরিক কাউন্সিলের শহীদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

মোহাম্মদ সিনওয়ার ছিলেন ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই।
ইয়াহিয়াকে ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছে, যে হামলার পর গাজায় চলমান যুদ্ধ শুরু হয়।

কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার আল-কাসাম ব্রিগেডের সামরিক কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানা গেছে। ইসরায়েল জানিয়েছিল, তারা জুন মাসে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গ থেকে মোহাম্মদ সিনওয়ারের দেহ শনাক্ত করে। এ ছাড়া সেনাবাহিনী বলেছিল, তারা ১৩ মে তাকে ‘হত্যা’ করেছে।

ইসরায়েলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের চালানো হামলায় এক হাজার ২১৯ জন নিহত হয়েছিল, যাদের বেশির ভাগই ছিল বেসামরিক নাগরিক। এ ছাড়া সে সময় জিম্মি করা ২৫১ জনের মধ্যে এখনো ৪৭ জন গাজায় আটক রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ওই হামলার প্রতিশোধে ইসরায়েল পাল্টা অভিযান শুরু করে। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৩৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক।
জাতিসংঘও এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ