1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

মোবাইলে কলড্রপ বিটিআরসিকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮৫ Time View

বাংলাদেশ মোবাইল ফোন কনজ্যুমার অ্যাসোসিয়েশন মোবাইল ফোনের কলড্রপ বন্ধে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘গণমাধ্যমের বরাতে জেনেছি, কলড্রপে সবচেয়ে এগিয়ে গ্রামীণফোন। যার পরিমাণ ৩.৩৮ শতাংশ। বিটিআরসির আইন অনুযায়ী ২ শতাংশের অধিক কলড্রপ অপরাধ।’

বিটিআরসির টেস্ট ড্রাইভের পরিসংখ্যান অনুযায়ী ১.৩৮ শতাংশ কলড্রপ হচ্ছে আইনবহির্ভূতভাবে। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটকেরও কলড্রপের সংখ্য বেশি। কলড্রপের চার্জ না কাটার ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা এরই মধ্যেই রয়েছে। এত কিছুর পরেও কেন কোনো নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না তা আমাদের কাছে বোধগম্য নয়।

তিনি আরো বলেন, ‘নরওয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিনরের বিরুদ্ধে সেই দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ৭২০ কোটি টাকা জরিমানা করেছে—এমন নজিরও আমরা লক্ষ করেছি। কিন্তু আমাদের দেশে ওই দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বছরে তিন হাজার ৫২০ কোটি টাকা লাভ করলেও তাদের বিরুদ্ধে শুধু চিঠি ও প্রতিবেদন প্রকাশ করে গ্রাহকদের স্বার্থরক্ষা বা রাষ্ট্রের কোনো লাভ হচ্ছে বলে আমরা মনে করি না। আমরা চাই প্রত্যক্ষভাবে গ্রাহক স্বার্থরক্ষা ও রাষ্ট্রীয় আইন প্রয়োগে বিটিআরসি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ