1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

মৈত্রী এক্সপ্রেসের চতুর্থ ট্রিপের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ১৬৯ Time View

moitri-expressঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মু‌জিবুল হক।

শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টা ১২ মি‌নিটে রেলমন্ত্রী ঢাকা সেনানিবাস রেলওয়ে স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের এই চতুর্থ ট্রিপের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, বর্তমানে রেলওয়ের বহু‌বিধ অগ্রগ‌তি হচ্ছে। আগের বিএন‌পি সরকার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইন করা তো দূরের কথা, সংস্কার পর্যন্ত করেনি। এখন ডাবল লাইন করা হচ্ছে। এ কাজের ৭০ ভাগ শেষ হয়েছে।

‘সরকারের বা‌কি দুই বছরে উন্নয়নের দিক দিয়ে রেলে নতুন চমক দেখাবো’ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামী বছরের প্রথম দিকে খু্লনা থেকেও ভারতে ট্রেন চালু করা হবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। দেশের কোনো জেলা রেলের নেটওয়ার্কের বাইরে থাকবে না।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রেল স‌চিব ফিরোজ সালাউ‌দ্দিন, রেলের মহাপ‌রিচালক আমজাদ হোসাইন, ভার‌তীয় সহকা‌রী হাই ক‌মিশনার ড. আদর্শ সাইক প্রমুখ।

এদিকে, নতুন এই ট্রেনটি কলকাতা থেকে শুক্রবার ও ঢাকা থেকে শনিবার ছেড়ে যাবে।

ঢাকা-কলকাতা রুটে চতুর্থ এ ট্রিপ চালুর কারণে এখন সপ্তাহে তিনদিনের পরিবতে চারদিন এ রুটে ট্রেনটি চলাচল করবে।

অন্যদিকে, চতুর্থ ট্রি‌পের যাত্রীদের অনেকেই জানান,  কাস্টমস পরীক্ষার কাজটি ট্রেনের অভ্যন্তরে করলেই তাদের সু‌বিধা। রেলের টি‌কিট কাউন্টার আরও এক‌টি বাড়ানোর দা‌বি তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ