1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মেহেরপুর পৌরসভা নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন মতু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৫৯ Time View

মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেলেন বর্তমান পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। মেহেরপুর পৌরসভা নির্বাচনের আপিল কর্মকর্তার দেয়া বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বধুবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোতাচ্ছিম বিল্লাহ মতুর হাইকোর্টের আইনজীবী ইউসুফ খান রাজিব।

আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচন। গেল ২৯ মার্চ যাচাই-বাছাইয়ে মতুর হলফনামায় অসত্য তথ্য থাকার দায়ে প্রার্থিতা বাতিলের আদেশ দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মেহেরপুর জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান।

এ আদেশের বিরুদ্ধে গত ৩০ মার্চ আপিল কর্মকর্তা মেহেরপুর জেলা প্রশাসকের কাছে আপিল করেন মোতাচ্ছিম বিল্লাহ মতু। আপিল কর্তৃপক্ষ রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এর প্রেক্ষিতে হাইকোর্টে রিট আবেদন করেন মতু।

এ প্রসঙ্গে মোতাচ্ছিম বিল্লাহ মতু বলেন, স্থানীয় সরকার আইন ও বিধির অপব্যাখ্যা করে তারা মনোনয়নপত্র বাতিল করেছিল। যেটি একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সমুচিত হয়নি। নির্বাচনে হার-জিত বড় কথা নয়, কিন্তু আমার প্রতি তারা অবিচার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ