1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

মেসেডোনিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ১৩৪ Time View

মেসেডোনিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার হামলা চালিয়েছে। পার্লামেন্টের স্পিকার হিসেবে আলবেনীয় জাতির একজনকে নির্বাচিত করার পর সেখানে তারা এ হামলা চালায়। খবর বিবিসি’র।
এ হামলায় সোস্যাল ডেমোক্রেট দলের নেতা জোরান জায়েভসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
মেসেডোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি ভিএমআরও দলের সমর্থকরা দেশটিতে নতুন নির্বাচনের দাবি করছে।
সাবেক এ যুগোস্লাভ প্রজাতন্ত্রের রাজনীতি গত ডিসেম্বরের অসমাপ্ত নির্বাচনের পর থেকেই স্থবির হয়ে রয়েছে।
তারপর দু’বছর আগের টেলিফোনে আড়িপাতার ঘটনাকে কেন্দ্র করে মেসেডোনিয়ার রাজনৈতিক সংকট আরো ঘনিভূত হয়ে উঠেছে।
জায়েভ জাতিগতভাবে আলবেনীয় দলগুলোর সাথে একটি জোট করলেও একটি সরকার গঠনে তার প্রচেষ্টা প্রেসিডেন্ট বন্ধ করে দিয়েছে।
এদিকে জায়েভ জোট গঠনের প্রচেষ্টা শুরু করার পর থেকেই মেসেডোনিয়ার জাতীয়তাবাদীরা রাজপথে বিক্ষোভ করে আসছে।
উল্লেখ্য, মেসেডোনিয়ার মোট জনসংখ্যার চারভাগের প্রায় একভাগ হচ্ছে জাতিগত আলবেনীয়।
পার্লামেন্টের স্পিকার হিসেবে তালাত হফারিকে নির্বাচনে জোটের সিদ্ধান্তে দেশটির জাতীয়তাবাদীর পক্ষের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারা পার্লামেন্টে হামলা চালায়। এতে রাজনৈতিক দলের নেতাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
এদিকে মেসেডোনিয়ায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে পার্লামেন্টে হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ