1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মেমোরি কার্ডে পর্ণো ছবি সরবরাহ, আটক ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২
  • ২৯২ Time View

নগরীর ডবলমুরিং থানার কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে মোবাইল ফোনের মেমোরি কার্ডে পর্নো ছবি সরবরাহের অভিযোগে ৬ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের ওই মার্কেটের পাঁচটি অডিও-ভিডিও সিডি বিক্রির প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বেঙ্গল ইলেট্রনিক্স, ষ্টার ইলেট্রনিক্স, প্রাইম ইলেট্রনিক্স, মেসার্স পাওয়ার কিং ইলেট্রনিক্স ও ইনটেল ইলেট্রনিক্স।

আটক ৬ জন হলেন, টিপু সুলতান(৩১), রুবেল(২২, রাজ্জাক হোসেন(২২), জনি বড়ুয়(২০), মাসুদ(১৯) এবং মিজান(২২)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক ও এএসপি সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, আটক হওয়া ৬ জন সহ আরও কয়েকজন ওই পাঁচটি প্রতিষ্ঠানে বসে বাংলা ছবি, গান মেমোরি কার্ডে ডাউনলোড করানোর নামে পর্ণো দৃশ্য সরবরাহ করত। এতে স্কুল,কলেজগামী শিক্ষার্থী সহ কিশোর, তরুণরা বিপথে পা বাড়াচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে ওই মার্কেটে অভিযান চালিয়ে সত্যতা পাবার পর তাদের আটক করা হয়।

এসময় পাঁচটি প্রতিষ্ঠান থেকে প্রায় দু`লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের কম্পিউটার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ