1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মুসা ইব্রাহীম উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ১২৩ Time View

পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে সেখানে আটকা পড়া মুসা ইব্রাহীমকে অবশেষে উদ্ধার করা গেছে।

সোমবার সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিমিকা বিমানবন্দরে পৌঁছানোর কথা জানিয়েছেন মুসা ইব্রাহীম।

ফেসবুকে তিনি লিখেছেন, কেবল তিমিকা বিমানবন্দরে পৌঁছালাম। আল্লাহ দয়াময়। আমরা ভালোভাবে ফিরে এসেছি। ইনশা আল্লাহ দেখা হবে…

এরআগে মুসার সঙ্গে থাকা সত্যরূপ সিদ্ধান্ত এক টুইটে হেলিকপ্টারে ওঠার কথা জানান।

শনিবার রাতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান ফেসবুকে একটি পোস্ট দিলে ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে মুসার আটকে থাকার বিষয়টি জানা যায়। সেখানে মুসার সঙ্গে আটকে ছিলেন আরও দুই সহযোগী পবর্তারোহী। তারা হলেন- ভারতীয় ত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।

তাদের উদ্ধারে একটি হেলিকপ্টার রোববার অভিযান চালালেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের উদ্ধার করা যায়নি।

গত ২৯ মে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে দেশ ছাড়েন মুসা। নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুসা ইব্রাহীম মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে যান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সহযোগী দুই আরোহীসহ বেজ ক্যাম্পে আটকা পড়েন। প্রায় পাঁচদিন আটকা থাকায় খাবার সংকটে ভুগতে হয় পুরো টিমকে।

রোববার জাগো নিউজের পক্ষ থেকে মুসার সঙ্গে থাকা সত্যরূপ সিদ্ধান্তের স্যাটেলাইট ডিভাইসে মুসা ইব্রাহীমের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি জানিয়েছিলেন, তিনি নিরাপদে আছেন। আগামীকাল নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ