1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

মুমিনদের জন্য জান্নাতের দরজা খোলা রাখার অঙ্গীকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ২০৫ Time View

আল্লাহ তাআলা জান্নাতিদের লক্ষ্য করে বলবেন, ‘এটি ছিল একটি স্মরণ। (এখন শোন!) মুত্তাকিদের জন্য নিশ্চিতভাবেই রয়েছে উত্তম আবাস; চিরন্তন জান্নাত, যার দরজাগুলো তাদের জন্য খোলা থাকবে। সেখানে তারা বসবে হেলান দিয়ে, বহুবিধ ফলমূল ও পানীয়ের ফরমায়েশ করতে থাকবে এবং তাদের কাছে লজ্জাবতী কম বয়সী স্ত্রীরা থাকবে। এ সব এমন জিনিস; যেগুলো দেয়ার ব্যাপারে তোমাদের সঙ্গে অঙ্গীকার করা হচ্ছে। (আল্লাহ বলেন) এ সব হচ্ছে আমার রিজিক; যা কখনো শেষ হবে না।’ (সুরা সাদ : আয়াত ৪৯-৫৪)

জান্নাত মুমিন মুসলমানের কাঙ্ক্ষিত, শেষ ও চিরস্থায়ী আবাস স্থল। এ বর্ণনা কুরআন-হাদিসের অসংখ্য জায়গায় বার বার এসেছে। এ জান্নাতের দরজা তাঁর বাসিন্দাদের জন্য সব সময় খোলা থাকবে বলে আল্লাহ তাআলা কুরআনে পাকে অঙ্গীকার করেছেন। জান্নাতের দরজা খোলা থাকা সম্পর্কে ৩টি বিবরণ পাওয়া যায়। আর তাহলো-

>> মুমিন বান্দা জান্নাতে প্রবেশ করার জন্য দরজা খোলার চেষ্টা করার কোনো প্রয়োজন হবে না। বরং তাদের মনের ইচ্ছা জাগার সঙ্গে সঙ্গে জান্নাতিদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে।
>> জান্নাতের ব্যবস্থাপনায় যে সব ফেরেশতা নিয়োজিত থাকবে; তারা জান্নাতিদের দেখামাত্র তাদের জন্য নির্ধারিত জান্নাতের দরজা খুলে দেবে।

কুরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, ‘এমনকি যখন তারা সেখানে পৌঁছবে এবং তার দরজা আগে থেকেই খোলা থাকবে; তখন জান্নাতের ব্যবস্থাপনায় নিয়োজিত ফেরেশতারা (সম্ভাষন জানিয়ে) বলবে, সালামুন আলাইকুম-শুভাগমন’ চিরকালের জন্য এর মধ্যে প্রবেশ করুন।’ (সুরা যুমার : আয়াত ৭৩)

জান্নাতে প্রবেশের পর একজন জান্নাতি ধারাবাহিকভাবে তাঁর জন্য নির্ধারিত নেয়ামতসমূহ ভোগ করতে থাকবে। আর এ হলো মুমিন বান্দার সঙ্গে মহান আল্লাহ তাআলার ওয়াদা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে চিরস্থায়ী জান্নাত লাভে কুরআন-সুন্নাহর বিধানগুলো দৈনন্দিন জীবন যথাযথ বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ