1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

মিয়ানমারের ভোটার তালিকা নিয়ে সু চির উদ্বেগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ২১১ Time View

মিয়ানমারের ভোটার তালিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তার আশঙ্কা, আসন্ন উপ-নির্বাচনের ব্যালট বাক্সে অনেক মৃত ভোটারের ভোট পড়বে।

গত বৃহস্পতিবার ইয়াঙ্গুনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডের সঙ্গে এক বৈঠকে এই উদ্বেগের কথা জানান তিনি।

ভোটার তালিকায় বিপুল সংখ্যক মৃত মানুষের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন সু চি। তিনি বলেন, ১ এপ্রিলের উপ-নির্বাচনে ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক মৃত মানুষকে প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন সু চি। তার দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিও তাদের আপত্তির কথা এবং সমাধানের জন্য জোরেসোরে প্রচারণা চালাবে বলেও জানান তিনি।

কানাডার পররাষ্ট্র মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, মিয়ানমারের ভোটার তালিকায় উল্লেখ্যযোগ্য সংখ্যক অনিয়ম নিয়ে তিনিও উদ্বিগ্ন। তারপরও দেশটির বর্তমান প্রেসিডেন্ট থেইন সিন ও তার সরকার সংস্কারের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি রাখবেন বলে আশা করেছেন তিনি।

মিয়ানমার ইতোমধ্যে গণতান্ত্রিক উন্নয়ন ও পরিবর্তনের জন্য বেশ কিছু ইতিবাচক সংস্কার এনেছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং তা ভবিষ্যত সংস্কারকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী।

জন বেয়ার্ড ইয়াঙ্গুনে সু চি ছাড়াও প্রেসিডেন্ট থেইন সিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মিয়ানমারে জন বেয়ার্ড এমন সময়ে সফর করলেন যার তিন মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বর্তমান সরকারের সঙ্গে প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন।

উল্লেখ্য, মিয়ানমার গত বেশ কয়েক দশক ধরে সামরিক শাসনের অধীনে থাকার পর গত বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সেনা সমর্থিত বেসামরিক সরকার ক্ষমতা নেওয়ার পর দীর্ঘদিন গৃহবন্দি নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে মুক্তি পান। এর পর দেশে রাজনৈতিক সংস্কারের উদ্যোগ নেয় সরকার। তারই অংশ হিসেবে দেশটিতে আগামী ১ এপ্রিল উপ-নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সু চি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ