1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

মিয়ানমারের জান্তা প্রধানের দুই সন্তানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৮৯ Time View

মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের দুই সন্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য জানিয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল মিন। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের দমন করতে প্রাণঘাতি অস্ত্র ব্যবহার করছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করে জেনারেল মিনের দুই সন্তান ও ছয় প্রতিষ্ঠানের।

ইরাবতি জানিয়েছে, যে ছয়টি প্রতিষ্ঠানের ওপর মার্কিন ট্রেজারি অফিসের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ (ওএফএসি) নিষেধাজ্ঞা আরোপ করেছে এগুলো জেনারেল মিনের সন্তান অং পায়ে সোন এবং খিন থিরি থেট মন পরিচালনা করেন।

ওফএসি জানিয়েছে, এই ভাই-বোন তাদের বাবার পদ ও অবৈধ প্রভাব খাটিয়ে সরাসরি সুবিধাভোগী। যে প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে, অ্যা অ্যান্ড এম মাহার কোম্পানি লিমিটেড, স্কাই ওয়ান কনস্ট্রাকশন, দ্য ইয়াঙ্গুন রেস্টুরেন্ট, ইয়াঙ্গুন গ্যালারি এবং এভারফিট কোম্পানি।

ইয়াঙ্গুন রেস্টুরেন্ট ও ইয়াঙ্গুন গ্যালারি নিয়ন্ত্রণ করেন জেনারেল মিনের ছেলে অং পায়ে সোন। ইয়াঙ্গুনের যে এলাকায় প্রতিষ্ঠান দুটি অবস্থিত সেখানকার অন্যান্য প্রতিষ্ঠান যে ভাড়া দেয় তার এক শতাংশেরও কম ভাড়া দেন অং পায়ে সোন। জেনারেল মিনের কন্যা খিন থিরি থেট মংয়ের নিয়ন্ত্রণে রয়েছে সেভেনথ সেন্স নামে একটি প্রযোজনা সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ