1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

মিসরে চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় ৮ পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১০৮ Time View

মিসরের একটি চেকপোস্টে একদল সন্ত্রাসীর হামলায় আট পুলিশ নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউ ভ্যালি গভর্নরেটের আল নাকবের একটি চেকপয়েন্টে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলায় আরো তিনজন আহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার রাতে একদল সন্ত্রাসী চেকপোস্টে হামলা চালায়। সেসময় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয়।

হামলার পরপরই হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ