1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

মিরসরাইয়ে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

train mরেলের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় চট্টগ্রামের মিরসরাইয়ে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে সারাদেশে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের চালকসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
ট্রেনের দায়িত্বরত গার্ড এসকে সেন জানান, ভোর পৌনে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি মিরসরাইয়ে উত্তর আমবাগানের কাছে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইনের বেশ কিছু প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এ নাশকতায় ট্রেনচালক ইউসুফ চৌধুরীসহ কমপক্ষে তিনজন আহত হন।
এদিকে সকাল ৮টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
চট্টগ্রামের রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর চট্টগ্রামের সাথে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চলমান অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল পালন করছে। হরতালের মধ্যে এ নাশকতার ঘটনা ঘটলো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ