1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ১০৭ Time View

ঈদের শপিং করতে খালাতো ভাইকে সঙ্গে নিয়ে বাসে করে উত্তরায় যাচ্ছিল। রাজধানীর মিরপুরে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে আবুল হাসেম (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর ২নং সেকশন ফুট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করার পর অপর এক বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপতালে নিয়ে আসা হয়। আজ শুক্রবার বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসেম তেজগাঁও পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্সের ২য় বর্ষের ছাত্র ছিল। সে ঢাকা জেলার কেরানীগঞ্জের বাটারাকান্দি গ্রামের হোসেন আলীর ছেলে। মিরপুর মধ্যপাইকপাড়া এলাকার একটি বাসায় পরিবারের সাথে থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে হাসেম ছিল মেঝ।

মৃত হাসেমের বড় ভাই আবুল কাশেম জানায়, সকালে মিরপুরের বাসা থেকে খালাত ভাই নাহিদ (১৬)-কে সঙ্গে নিয়ে ঈদের শপিং করতে উত্তরায় যাচ্ছিল। মিরপুর বাংলা কলেজের সামনে থেকে প্রজাপতি পরিবহনে ওঠে দুজন পাশাপাশি সিটে বসে। চলন্ত বাসে হাসেম জানালা দিয়ে মাথা বের করে রাখে এবং বাসটি মিরপুর ২ সেকশনের ফুট ওভার ব্রিজের নিচে আসলে প্রজাপতি পরিবহনের অপর একটি বাসের সাথে তার মাথায় ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় টি নিশ্চিত করে জানায়, ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ