1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

মা হচ্ছেন কাজল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২ Time View

গত বছরের ৩০ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন দক্ষিণি নায়িকা কাজল আগারওয়াল। বর্তমানে জোর গুঞ্জন চলছে, মা হতে যাচ্ছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সরগরম সিনেমা দুনিয়া। মাঝপথে তিনি ‘আচারিয়া’ ও ‘ঘোস্ট’ সিনেমার শুটিং বন্ধ করে দেওয়ায় এই আলোচনা এখন আরও তুঙ্গে।

জানা গেছে, নির্মাতাকে কাজল জানিয়েছেন, কিছুদিনের বিরতি নিয়ে আবার শুটিংয়ে ফিরবেন। আবার শোনা যাচ্ছে, মা হওয়ার পরই শুটিং ফ্লোরে ফিরবেন ‘সিংহম’ তারকা।

অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি নতুন কোনো সিনেমার কাজ নিচ্ছেন না কাজল। তাই তার অন্তঃসত্ত্বার গুঞ্জন আরও জোরালো হয়েছে। মাতৃত্বের সময়টি পুরোপুরি উপভোগ করতেই সিনেমা থেকে তিনি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা অনেকের। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন আগের মতো সক্রিয় দেখা যায় না কাজলকে।

কাজল আগারওয়ালের বোন নিশা এক সাক্ষাৎকারে মজা করেই বলেছিলেন, ‘আমি চাই, কাজলের কোলে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা আসুক। আমি এ কথা ওকে ওর বিয়ের সময়ই বলে দিয়েছিলাম। এর পেছনে আমার একটি স্বার্থও আছে। কারণ, ও যদি মা হতে দেরি করে, তাহলে আমার ছেলের সঙ্গে ওর বাচ্চার বয়সের বেশ ব্যবধান হয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ