1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

মাহমুদউল্লাহকে ছাড়াই টাইগারদের বিশ্বকাপের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬ Time View

অক্টোবরে অস্ট্রেলিয়াতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

এতে করে কার্যত শেষ হয়ে গেল রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ার। ৩৬ বছর বয়সী এ তারকা এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি টি-টোয়েন্টি ছাড়ার। গত জিম্বাবুয়ে সফরে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করে ইঙ্গিত দিয়ে রেখেছিল বিসিবি। যদিও পরে তিনি চোটের কারণে ওই সফরে ডাক পান।

পরবর্তীতে রিয়াদ এশিয়া কাপের দলে থাকলেও ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ফলে, বিশ্বকাপের দল থেকে বাদ পড়াটা একরকম অবধারিতই ছিল। সেটা নিশ্চিত হয়েছে বুধবারের দল ঘোষণায়।

১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ডানহাতি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জায়গা হয়নি মোহাম্মদ নাঈম শেখ ও মুনিম শাহরিয়ারের। এশিয়া কাপে এক ম্যাচ খেলা সাব্বির রহমান রয়েছেন ১৫ সদস্যের সেই দলে।

স্ট্যান্ডবাই হিসেবে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। তার সঙ্গে স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন শরীফুল ইসলাম, মাহেদী হাসান ও রিশাদ হোসেন।

প্রত্যাশামতো চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, ইয়াসির আলি রাব্বি ও নুরুল হাসান সোহান।

সাকিব আল হাসানের অধীনে এ দল নিয়েই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ