1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

মালয়েশিয়ায় আইএস সন্দেহে গ্রেফতার ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ২৪৪ Time View

মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতা ও দেশটিতে হামলার ষড়যন্ত্রের সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। মালয়েশিয়ার জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর বৃহস্পতিবার dhdfhdhরাতে বলেন, দেশে হামলা শুরুর উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহের পরিকল্পনা ও সিরিয়ায় যুদ্ধরত আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিতে মালয়েশীয়দের জন্য রসদ সংগ্রহ করার অভিযোগে দুই নারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা আইএস এর প্রতি সহানুভূতিশীল হয়ে হামলার ষড়যন্ত্র করছিল।
এ বিষয়ে সরকারি এক বিবৃতিতে বলা হয়, বুধবার মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে এই ৮ পুরুষ ও ২ নারীকে গ্রেফতার করা হয়েছে। এদের বয়স ২৪ বছর থেকে ৪২ বছরের মধ্যে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার কিছু নাগরিক সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে অংশ নিতে সেখানে গেছে। তারা সেখান থেকে চরমপন্থী হয়ে দেশে ফিরে এসে হামলা চালাতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে। গত বছর পুলিশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। দেশটির পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের ১০ জনের মধ্যে একজন কিন্ডারকার্টেন স্কুলের শিক্ষক, একজন সাবেক ইনটেরিয়র ডিজাইনার ও দুজন সরকারি কর্মকর্তা রয়েছে। বাকি ছয় সন্দেহভাজন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ