1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ বাইডেনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৪ Time View

ইউক্রেনে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ও ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমেরিকান নাগরিকদের এখনই (ইউক্রেন) ছেড়ে দেওয়া উচিত।’

উপস্থাপক লেস্টার হোল্টকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘এমন নয় যে, আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী সামাল দিচ্ছি। আমরা বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর মোকাবিলা করছি। খুবই কঠিন পরিস্থিতি আর সবকিছু দ্রুত বদলে যেতে পারে।’

বাইডেনের কাছে হোল্ট জানতে চান কোন পরিস্থিতিতে ইউক্রেন ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের সহায়তা করতে সেনা পাঠানো হবে। জবাবে বাইডেন বলেন, ‘সে রকম নয়। আমেরিকা ও রাশিয়া পরস্পরের দিকে গুলি চালানো শুরু করলে সেটি হবে বিশ্ব যুদ্ধ।’ তিনি বলেন, ‘আমরা এতদিন যে রকম ছিলাম তার চেয়ে ভিন্ন এক দুনিয়ায় বাস করছি।’

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আলাদাভাবে এক সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের কোথাও রাশিয়া সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সরিয়ে নিতে সক্ষম হবে না। এতে বলা হয়, দেশটি ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস সেবা দেওয়া ‘মারাত্মকভাবে প্রভাবিত’ হতে পারে।

যুক্তরাষ্ট্রের সামরিক এবং গোয়েন্দা পর্যালোচনা বলছে রুশ সেনাবাহিনী ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করতে পারে। রুশ ট্যাংক ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী কিয়েভেও পৌঁছে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ