1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

মান্নার পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ১৭৮ Time View

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জব্দকৃত পাসপোর্ট তিন মাসের জন্য তাকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতকে এ নির্দেশ দেন।

আদালতে মান্নার পক্ষে ছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দীন ফকির।

পরে মান্নার আইনজীবী সাংবাদিকদের জানান, মান্না চিকিৎসার জন্য বিদেশ যাবেন। এজন্য আদালত তাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। বিদেশ থেকে চিকিৎসা শেষে ফেরার এক সপ্তাহের মধ্যে মহানগর হাকিমের আদালতে জমা দেয়ার বলা হয়েছে।

এর আগে পৃথক দুই ফোজদারি মামলায় পাসপোর্ট জমা দেওয়াসহ কিছু শর্তে মান্নাকে জামিন দিয়েছিলেন আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ