1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরীমণির নাচের ভিডিও ভাইরাল সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জানাল সামরিক জোট

মানবতাবিরোধী অপরাধ: সাঈদীর বিরুদ্ধে নবম সাক্ষীর জেরা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২
  • ২৩০ Time View

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে নবম সাক্ষীর জেরা বুধবার সকালে আবার শুরু হয়েছে।

বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর উপস্থিতিতে নবম সাক্ষী মো. আলতাফ হোসেন হাওলাদারকে জেরা করছেন সাঈদীর আইনজীবীরা।

এছাড়া বুধবার আদালতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন লেবাননের একটি বিশেষ আদলতের বিচারক ডেভিড রে।

গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আমলে নেন। এর আগে ১১ জুলাই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন।

গত ৩১ মে মঙ্গলবার সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ৪ হাজার ৭৪ পৃষ্ঠার ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মামলায় সাঈদীকে গত বছর ২৯ জুন গ্রেপ্তার  করা হয়। এরপর তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার সদস্যরা সাঈদীর নিজ এলাকা পিরোজপুরে তদন্ত চালিয়ে যুদ্ধাপরাধে তার জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করেন।
এছাড়া গত ১২ মে ধানমণ্ডির সেফ হোমে নিয়ে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়।

সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চারজন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রয়েছেন।

এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দুই বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়। এদের মধ্যে সাকা চৌধুরী বর্তমানে আটক থাকলেও সাবেক মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ