1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

মাওয়ায় পৌঁছালো পদ্মাসেতুর ৩৬০০ টনের ক্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ২১৩ Time View

ঢাকা: সুবিশাল ৩৬০০ টনের ‘ফ্লোটিং ক্রেন’ এসে পৌঁছেছে মাওয়ায়। চট্টগ্রাম বন্দরের একটি বিশেষ টাগ বোটে করে এটি মাওয়ায় নিয়ে আসা হয়। যা পদ্মাসেতুর সুপার স্ট্রাকচার (স্প্যান) স্থাপনের কাজে ব্যবহার হবে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে মাওয়ায় পদ্মাসেতু নির্মাণাধীন এলাকায় এসে পৌঁছে ক্রেনটি।

গত ১২ অক্টোবর চীনের জোহাও থেকে মাদার ভেসেলে করে ক্রেনটি গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়। শুক্রবার কুতুবদিয়া চ্যানেলে আসার পর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এটি মাওয়ার পথে রওনা হয়।

পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ৩৬০০ টনের ক্রেনটি দিয়ে সুপারস্ট্রাকচারকে পাইলের ওপর ‘আপলিফটিং’ উত্তোলন করা হবে।

কিছুদিন আগে লুক্সেমবার্গ থেকে নিয়ে আসা হয়েছিলো পদ্মাসেতুর রেল লাইনের স্ট্রিংগার। সব মিলিয়ে এখন পদ্মাসেতুর নির্মাণকাজের অগ্রগতি ৩৯ ভাগে পৌঁছেছে।

এর আগে পাইলিং কাজের জন্য বিশেষ হ্যামার এসেছিলো জার্মানি থেকে। এছাড়া ভারতের পাকুর থেকে আনা বিশেষ পাথরে সেতুর সংযোগ সড়কের কাজ করা হয়েছে।

৬ কোটি জনঅধ্যুষিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ দ্রুত ও সহজ করতে পদ্মাসেতু তৈরি করা হচ্ছে।  স্বাধীনতার পর এটিই দেশের সবচেয়ে বড় অবকাঠামো।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগ বাস্তবায়ন করছে পদ্মাসেতু। ৬ দশমিক ১৫ কিলোমিটারে দ্বিতলবিশিষ্ট এ সেতু দিয়ে যানচলাচল শুরু হবে ২০১৮ সালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ