1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

মহাসড়কে গাড়ির গতি ৮০ কিমির বেশি নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৩৫৬ Time View

দুর্ঘটনা রোধে দেশের সব মহাসড়কে ঘণ্টায় ৮০ কিলোমিটারের (কিমি) বেশি গতিতে গাড়ি চালাতে না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। গতিবেগ নিয়ন্ত্রণে গাড়িতে ‘স্পিড গভর্নর’ নামের একটি image_134955_0যন্ত্র বসানো হবে। ওই যন্ত্রে গাড়ির সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেয়া থাকবে। গতিসীমা অতিক্রম করলেই গাড়ি স্বয়ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে এবারের ঈদুল আজহায় রাস্তার পাশে কোরবানির পশুর হাট বসতে না দেয়ার সিদ্ধান্ত হয়।

সভা শেষে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, সভায় সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের মোড়ে ডিভাইডার নির্মাণ, মহাসড়কে চাঁদাবাজি ও ফিটনেটবিহীন গাড়ি চলাচল বন্ধে জোর অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান নজরুল ইসলাম, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ পরিবহণ মালিকদের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ