1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

মধুর প্রতিশোধ সেরেনার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১২
  • ১৮৬ Time View

সাবেক বিশ্বসেরা সেরেনা উইলিয়ামসের এক সময় সখ্য ছিলো শুধু জয়ের সঙ্গে। সময় পাল্টেছে। জয়ের জায়গায় সে স্থান দখল করেছে চোট ও বাজে পারফরমেন্স। এই কারণে গত মৌসুমে আলোচনার বাইরে ছিলেন মার্কিন তারকা। সবকিছু ছেড়ে ফেলে এ মৌসুমে ফ্যামিলি সার্কেল কাপে নিজেকে ফের চিনিয়েছেন। নিশ্চিত করেছেন প্রতিযোগিতার ফাইনাল।

গত মৌসুমে ইউএস ওপেনের ফাইনালে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেন সেরেনা। কিন্তু সার্কেল কাপে নতুন সেরেনাকে পরখ করেছেন স্টোসুর। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই স্টোসুর পাত্তাই পাননি ১৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনার কাছে।

অস্ট্রেলিয়ান তারকাকে ধরাশায়ী করতে এক ঘণ্টারও কম সময় নেন ৩০ বছর বয়সী সেরেনা। প্রথম সেটে ৬-১ এবং দ্বিতীয় সেটেও একই গেমের ব্যবধ‍ানে জিতে ফাইনালে উঠেন তিনি। শিরোপার লড়াইয়ে মার্কিন তারকা মুখোমুখি হবেন লুচি সাফারোভার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ