1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রার্থীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৪৫ Time View

তিনদিনের মধ্যে জোটের প্রার্থিতার বিষয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে কমিশন সচিবালয়ে তিনি একথা বলেন। ৩০০ সংসদীয় আসনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ৬৪ জেলায় রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।

এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনাররা দায়িত্ব পালন করবেন।

ইসি সচিব বলেন, ‘ডিসেম্বরের ১ তারিখের আগ পর্যন্ত মিছিল মিটিং কিংবা কোনো ধরণের প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। আগামী ৭দিনের মধ্যে প্রচারণা সামগ্রী না সরালে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আগামী রোববার (১১ নভেম্বর) থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা যাবে বলেও জানান ইসি সচিব।

এবছর প্রার্থীরা ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন বলে নির্ধারণ করে দিয়েছে ইসি। গতকাল জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তফসিল ঘোষণা করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত, ২২ নভেম্বর বাছাই, প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ