1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

ভোটকক্ষে সাংবাদিকরা ছবি তুলতে পারবেন তবে ভিড় না করার অনুরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ১১১ Time View

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকক্ষে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তবে সাংবাদিকরা শুধুমাত্র ছবি তোলার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকক্ষের ভেতরে বেশিক্ষণ অবস্থান করতে পারবে না বলে ব্রিফিংয়ে নির্দেশনা দেন সিইসি। আজ শনিবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে নির্দেশনামূলক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এসময় সিইসি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবান দেন।

তিনি বলেন, ভোট চলাকালীন ভোটকক্ষে সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশ করতে পারবেন। একসঙ্গে অনেকজন সাংবাদিক কক্ষে প্রবেশ করতে পারবেন না।

সংবাদমাধ্যমগুলো ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে। তবে ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ