1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ভেনিজুয়েলায় কোস্টারিকার কূটনীতিক অপহরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২
  • ১৭৮ Time View

লাতিন রাষ্ট্র ভেনিজুয়েলায় নিযুক্ত কোস্টারিকার একজন কূটনীতিক অপহরণের শিকার হয়েছেন । রোববার রাতে কর্মস্থল থেকে নিজ বাসগৃহে ফেরার সময় একদল সশস্ত্র বন্দুকধারী তাকে অপহরণ করে। অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

ভেনিজুয়েলায় বিগত কয়েকমাসে বিদেশী কুটনীতিকদের ওপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর ফলে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ভেনিজুয়েলার আইন-শৃংখলা পরিস্থিতি আবারও প্রশ্নের সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অপহৃত কুটনীতিক গুইলেরমো চোলেলে কোস্টারিকা দূতাবাসের বাণিজ্য অ্যাটাশে হিসেবে কর্মরত ছিলেন। রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলীয় এলাকা লা উরবিনা থেকে তাকে অপহরণ করা হয়।

অপহরণের পরপরই কুটনীতিকের বাড়িতে টেলিফোন করে মুক্তিপণ চাওয়া হয় বলে জানিয়েছে কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

অপহৃত কুটনীতিককে উদ্ধারের জন্য নিরাপত্তা কর্মকর্তারা সোমবার রাজধানী কারাকাসের দুটি অর্ধ নির্মিত বহুতল ভবনে তন্ন তন্ন করে তল্লাশি চালায়।

৫৫ বছর বয়সী কুটনীতিক চোলেলে বিগত ছয় বছর ধরে স্ত্রী ও দুই শিশুকে নিয়ে ভেনিজুয়েলায় বসবাস করে আসছেন।

ভেনিজুয়েলায় অপহরণ একটি সাধারণ ঘটনা। মূলত অর্থ আদায়ের জন্যই এ সব অপহরণ করা হয়। এর আগে গত জানুয়ারিতেও মেক্সিকোর রাষ্ট্রদূত তার স্ত্রী সহ স্বল্প সময়ের জন্য কারাকাসে অপহরণের স্বীকার হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ