1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ভেনিজুয়েলায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ১৯

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ আগস্ট, ২০১২
  • ১৪৬ Time View

ভেনিজুয়েলার সবচেয়ে বড় তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৯ ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আরও কয়েক ডজন লোক আহত হয় বলে কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

দেশটির উত্তরাঞ্চলীয় ফ্যালকন প্রদেশের আমুইয়া তেল শোধনাগারে দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার রাতে। বর্তমানে সেখানে আর কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্থানীয় প্রাদেশিক গভর্নর।

ভেনিজুয়েলার কর্মকর্তারা প্রথমে জানিয়েছিলেন একটি গ্যাস ট্যাংকের বিস্ফোরণের কারণে শোধনাগারটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আমুয়া রিফাইনারি বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি শোধনাগার। প্রতিদিন এখানে ৬ লাখ ৪৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। ফ্যালকন প্রদেশের গভর্নর জানান বিস্ফোরণে প্রায় ৪৮ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আগুন জ্বলছিলো। তবে পরিস্থিতি বর্তমানে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে বলে জানা গেছে। এর আগে জ্বালানি মন্ত্রী রাফায়েল রামিরেজ বলেছিলেন গ্যাস ট্যাংকে ছিদ্রই এই দুর্ঘটনার কারণ।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী রাষ্ট্র ভেনিজুয়েলার তেল শোধনাগারগুলো প্রায়ই বিভিন্ন ধরণের দুর্ঘটনার সম্মুখীন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ