1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ভালুকায় দুই বাড়িতে ডাকাতি, আহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১১৪ Time View

dakatশুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ঝালপাঁজা গ্রামে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি  হয়েছে। ডাকাতদল প্রায় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের অস্ত্রের আঘাতে তিনজন আহত হন।

ঘটনার রাতে ঝালপাঁজা গ্রামের আবু সাঈদের ছেলে সোহাগ সস্ত্রীক প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ডাকাতদল তাদের মারধর করে আহত করে ও সামাদ মিস্ত্রির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। ডাকাতদল বাড়ি লোকজনকে মারধর করে নগদ টাকা স্বর্ণালঙ্কার, বিদেশি কম্বল, চারটি মোবাইল সেটসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতরা খাবার চাউল পর্যন্ত লুট নিয়ে যায়। ডাকাতের অস্ত্রের আঘাতে সোহাগ, তার স্ত্রী আফিয়া ও মফিজুল আহত হয়। আহত সোহাগ জানায় ১২-১৩জনের সশস্ত্র ডাকাতের মুখে মুখোশ পড়া ছিল। ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ