1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View

ভারপ্রাপ্ত থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব। পাশাপাশি তাকে সচিব পদেও পদোন্নতি দেওয়া হয়েছে।

চার মাস আগে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পৃথক প্রজ্ঞাপনে অর্থ সচিবের দায়িত্বে থাকা ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদ থেকে ২০২৩ সালের ২৩ আগস্ট খায়েরুজ্জামান মজুমদারকে অর্থ সচিব হিসেবে বদলি করা হয়। তৎকালীন আওয়ামী লীগ ও অন্তবর্তী সরকারের পর বর্তমান বিএনপি সরকারের সময়ও একই পদে দায়িত্ব পালন করছেন তিনি।

এ ছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ