1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ভারত সফর ফলপ্রসু: এরশাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ আগস্ট, ২০১২
  • ১৬৫ Time View

ভারত সফরকে ফলপ্রসু হিসেবে অভিহিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

ছয় দিনের ভারত সফর শেষে শনিবার দুপুরে জেট এয়ারওয়েজের বিমানে এরশাদ দেশে ফিরেন বলে জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ।

বিমানবন্দরে সাংবাদিকদের সাবেক রাষ্ট্রপতি বলেন, “দুই দেশের দ্বি-পাক্ষিক সর্ম্পক উন্নয়নসহ স্বার্থ সংশিষ্ট নানা বিষয়ে ওয়ান টু ওয়ান কথা হয়েছে। আমি এই সফরকে ফলপ্রসু ও গুরুত্বপূর্ণ বলে মনে করছি।”

“এই সফর তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয়। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকার আমাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছেন; তার জন্য তাদের আমি প্রতি কৃতজ্ঞ”, যোগ করেন তিনি।

ভারত সফরে এরশাদ শুক্রবার ভারতের নতুন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। ১৪ অগাস্ট তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন।

ভারত সরকারের আমন্ত্রণে এ সফরে এরশাদ পররাষ্ট্রসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরশাদকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার, সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর, কাজী ফিরোজ রশীদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ