1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় আড়াই লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৫৪ Time View

ভারতে একদিনে দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের পর এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও একদিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে।

এনডিটিভি জানিয়েছে, ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছেছে। তাদের মধ্যে ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক ০৮ শতাংশ।

গত একদিনে আরও ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছাল।

বৃহস্পতিবার কেবল মহারাষ্ট্রে ৪৭ হাজার ৭২৩ জন এবং দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কেরালায় তিন মাসের মধ্যে প্রথমবার দেনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের ঘর অতিক্রম করেছে। তবে সেখানে আক্রান্তদের বেশিরভাগই ডেল্টার সংক্রমণের শিকার বলে জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী।

ভারত ফ্রান্টলাইনার ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা শ্রেণিকে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। তবে ৬০ বছরের বেশি বয়স্ক প্রায় দেড় কোটি মানুষ এখনো টিকা পায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ