1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভারতে বাংলাদেশি চ্যানেল না দেখানো দুঃখজনক: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৬৮ Time View

ভারতে বাংলাদেশি চ্যানেল না দেখানো খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আমরা ভারতীয় চ্যানেলগুলো দেখছি। কিন্তু বাংলাদেশি চ্যানেলগুলো সে দেশে দেখানো হচ্ছে না। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা হবে।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যাতে প্রাইম চ্যানেলে প্রথমদিকে থাকে সে বিষয়ে কেবল অপারেটর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের নিয়ে একটি বৈঠক করা হবে। খুব শিগগির অর্থ, তথ্য এবং বাণিজ্য মন্ত্রণালয় মিলে বৈঠক করে বেসরকারি টিভি চ্যানেলগুলোর সব সমস্যা সমাধান করা হবে।’

টিভি চ্যানেলের মালিকরা বলেন, নতুন চ্যানেল আসলে কেবল অপারেটরদের ২০ থেকে ২২ লাখ টাকা ঘুষ দিতে হয়। দেশে দুই থেকে আড়াই কোটি ক্যাবল সংযোগ আছে। কিন্তু আমরা দুই লাখ সংযোগের টাকাও তুলতে পারি না। আর অন্য দেশ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। এসব বন্ধ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স এর  সভাপতি ও এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু, সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ প্রমুখ।

এর আগে তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে একই বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় অর্থমন্ত্রী বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ