1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ভারতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৩ রোগীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪৯ Time View

ভারতের মহারাষ্ট্রে একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা। এর আগে হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাংকার লিক হয়ে অক্সিজেনের সংকটে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়। এবার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ করোনা রোগীর মৃত্যু হলো।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী ভিরার এলাকার একটি হাসপাতালে দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতরা সবাই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে বিজয় বল্লভ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে আগুন লাগার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী দিলিপ শাহ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ৯০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র। এর মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দেশটিতে বৃহস্পতিবার নতুন সংক্রমণ ছিল ৬৭ হাজারের বেশি।

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, তিনি দুর্ঘটনার সময় হাসপাতালে দু’জন নার্সকে দেখতে পেয়েছেন কিন্তু সে সময় কোনো চিকিৎসক সেখানে ছিলেন না।

যদিও দিলিপ শাহ বিষয়টি অস্বীকার করে বলেছেন, সে সময় চিকিৎসকরা সেখানে ছিলেন। তিনি এটাও জোর দিয়ে বলেছেন যে, হাসপাতালে অগ্নিনির্বাপক নিয়ম-নীতি সঠিকভাবে পালন করা হয়। দুর্ঘটনার পর বেশ কয়েকজন রোগীকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত ২১ এপ্রিল মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংকার লিক হয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ