1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

ভারতের চেয়ে বাংলাদেশের পাটের মান বেশি উন্নত: ভারতীয় কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭৯ Time View

ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতীয় পাটের তুলনায় বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত। পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানো হয় বলে এর আঁশের মান ভালো হয়।

বুধবার (১৫ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাটের মান পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় কৃষকরা পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ জানালে মন্ত্রী তাদের উপযুক্ত দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিবরাজ সিং চৌহান বলেন, আমি যতটুকু জানি, বাংলাদেশে পানির স্রোত বেশি। স্রোতযুক্ত পানিতে পাট পচানো হলে তার গুণগত মান অনেক উন্নত হয়।

একসময় গঙ্গার তীরজুড়ে ভারতের শত শত পাটকল গড়ে উঠলেও বর্তমানে অধিকাংশই বন্ধ বা রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। দেশভাগের পর উন্নত মানের কাঁচা পাটের বড় অংশ বাংলাদেশে থেকে যায়, আর অধিকাংশ পাটকল ভারতের অংশে পড়ে—যা শিল্পটির ভারসাম্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।

বিশেষজ্ঞদের মতে, একই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অংশ হলেও বাংলাদেশের স্রোতযুক্ত পানি, অনুকূল জলবায়ু, উর্বর পলিমাটি এবং পাট প্রক্রিয়াজাতকরণের পদ্ধতির কারণে বিশ্ববাজারে বাংলাদেশের পাটকে তুলনামূলকভাবে বেশি মানসম্মত হিসেবে বিবেচনা করা হয়। তথ্যসূত্র: চ্যানেল24।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ