1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

ভারতের উপহারের করোনা টিকা ঢাকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

বাংলাদেশকে উপহার হিসেবে ভারত সরকারের দেয়া করোনা টিকার চালান ঢাকায় এসেছে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়া চার্টারের একটি উড়োজাহাজ (ফ্লাইট: ১২৩২-২১)।

এর আগে ভারতীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে টিকা নিয়ে ওই উড়োজাহাজটি ঢাকা উদ্দেশে ছেড়ে আসে। তাতে ১৬৭টি বাক্সে করে ২০ লাখ ডোজ ভটিকা আনা হয়।

টিকা আসার পর সেখানে স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগার এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত হন।

ভারত সরকার বাংলাদেশের জন্য উপহার হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত সেরাম ইনস্টিটিউটে তৈরি টিকাগুলো পাঠিয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করোনার টিকার কার্যক্রম শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে ২৭ বা ২৮ জানুয়ারি। সেদিন ২০ থেকে ২৫ জন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়ে প্রতিনিধিত্বশীল ব্যক্তিকে করোনা ভ্যাকসিন দেবে। এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

তার পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার চারটি হাসপাতালে ৪০০-৫০০ জন স্বাস্থ্যকর্মীদের করোনার টিকা দেওয়া হবে। এর জন্য ঢাকার চারটি হাসপাতাল নির্ধারণ করেছে সরকার। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতার।

প্রথম পর্যায়ে সারাদেশে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা প্রদান কেন্দ্র হবে। তবে এখনই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে না করোনা টিকা কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ