1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকোয়’ জয় পায়নি কেউই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৯০ Time View

ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। গতকাল রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দু’দল। কিন্তু মর্যাদার এই লড়াইয়ে জয় পায়নি কেউই। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে তারা।
বৃহস্পতিবার (২২ জুন) ম্যাচটি অনুষ্ঠিত বাংলাদেশ সময় রাত ৩টায় (স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায়)। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। উভয় দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
মর্যাদা পূর্ণ ম্যাচের শুরুতে দিয়াজের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। গোলরক্ষক খেলোয়াড় ব্রুনো বেটোনির গোলে ম্যাচে সমতা ফেরায় আর্জেন্টিনা।
এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। কিন্তু কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
এর আগে বুধবার (২১ জুন) ইকুয়েডরকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। অন্যদিকে ব্রাজিল উরুগুয়েকে ৭-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ