1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

‘বেসরকারি হাসপাতালে করোনা টিকাদানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১ Time View

বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি।

দেশে চলমান টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্য সচিব বলেন, চমৎকার পরিবেশে টিকা দেওয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কভিড টিকা কার্যক্রম। কোথাও কোনো সমস্যা হয়নি।

তিনি বলেন, টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকাপ্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ