1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

বেতন-ভাতার দাবিতে বিসিসি শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৭ Time View

দুই মাসের বকেয়া বেতন ও উৎসব ভাতা এবং বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন বরিশালsadasdas সিটি করপোরেশনের (বিসিসি) স্বাস্থ্য শাখার শ্রমিকরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিসিসি মেয়রের কক্ষের সামনে তারা এ বিক্ষোভ করেন।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়ন করা হয়। পরে বিসিসি মেয়র আহসান হাবিব কামালের আশ্বাসে তারা ওই স্থান ত্যাগ করেন।

শ্রমিকরা জানায়, তাদের মাসিক বেতন সাড়ে ৪ হাজার টাকা। কিন্তু গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তারা কোনো উৎসব ভাতা পান না। এছাড়া তাদের মাসিক বেতনও সময়মতো পরিশোধ করা হয় না।

বরিশাল হরিজন সমিতির জেলা শাখার সভাপতি শানু লাল জানান, এ ঈদে শ্রমিকদের পূর্বের এক মাসের বেতন ও চলতি মাসের অর্ধেক বেতন দেওয়া হবে বলে মেয়র আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার বাংলানিউজকে জানান, শ্রমিকদের চলতি মাসের বেতন আগাম দেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। এছাড়া তাদের বোনাসের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ