1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

বিয়ন্সের কনসার্টে প্রেমিকের সঙ্গে কাজল-কন্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০৬ Time View

বলিউডে এখনো অভিষেক না ঘটলেও অভিনেতা অজয় দেবগন ও কাজলের মেয়ে নিসা দেবগনকে নিয়ে বলিপাড়ায় চর্চার কমতি নেই। সিনেমায় না হলেও বিভিন্ন পার্টিতে তার মুখ প্রায়ই দেখা যায়। ২০ বছরের তরুণী নিসা তার জীবনযাপনের কারণে এর মধ্যেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। ভবিষ্যতে পেশা হিসাবে অভিনয়কে বাছবেন কি না, তা এখনো পরিস্কার নয়। তবে এই মুহূর্তে জীবনকে উপভোগ করাই এক মাত্র লক্ষ্য নিসার। সম্প্রতি তাকে প্রেমিক এবং বন্ধু দুইজনকে সঙ্গে নিয়ে লন্ডনে পপ তারকা বিয়ন্সের ‘রেনেসাঁ’ কনসার্ট উপভোগ করতে দেখা গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’-এর ব্যস্ত হলিউডের পপ তারকা বিয়ন্সে। সম্প্রতি লন্ডনে পারফর্ম করেছেন তিনি। সেই কনসার্টেই বন্ধুদের সঙ্গে হাজির ছিলেন নিসা দেবগন। এক দিকে তার প্রিয় বন্ধু ওরহান ওরফে ওরি। অন্য দিকে, নিসার চর্চিত প্রেমিক বেদান্ত মহাজন। দু’জনের হাত ধরেই বিয়ন্সের কনসার্ট উপভোগ করেছেন নিসা।
ওরি, বেদান্ত এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে কনসার্টে গিয়ে একাধিক ছবিও তোলেন নিসা। সেই সব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ সময় কাজল-কন্যার পরনে ছিল ছাইরঙা একটি ক্রপ টপ, সঙ্গে রুপোলি রঙের ঝলমলে একটি স্কার্ট। মাথায় গোলাপি কাউবয় হ্যাট, হাতে সোনালি রঙের ছোট্ট ব্যাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ