1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫০ Time View

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে বিশ্বে। সেই সঙ্গে বেড়েছে এই রোগটি থেকে সুস্থতার হারও।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৬২৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৭ হাজার ১৪১ জনের। পাশপাশি, এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৫৪ হাজার ২৮৩ জন। আগের দিন, সোমবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৫২ হাজার ৮৬৪ জন। ওইদিন এ রোগে মারা গিয়েছিলেন ৫ হাজার ১৬৮ জন এবং সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ৪৩ হাজার ২১০ জন।

অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ৭৬৫ জন এবং মৃতের সংখ্যা বেড়েছে ১ হাজার ৯৭৩ জন। এবং এই সময়সীমার মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে ১১ হাজার ৭৩ জন।

সোমবারের মতো মঙ্গলবারও করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এই দিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৭৬১ জন এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৫৫৮ জন।

যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য যেসব দেশে করোনায় সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সে দেশসমূহ হলো – যুক্তরাজ্য (নতুন রোগী ৪৩ হাজার ৭৩৮, মৃত্যু ২২৩), রাশিয়া (নতুন রোগী ৩০ হাজার ৭৪০, মৃত্যু ১ হাজার ১৫) ও তুরস্ক (নতুন রোগী ৩০ হাজার ৮৬২, মৃত্যু ১ হাজার ১৫)।

করোনায় বিপর্যস্ত দুই দেশ ভারত ও ব্রাজিলে কমে আসছে এ রোগের সংক্রমণ ও মৃত্যু। মঙ্গলবার ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৪ হাজার ৯৩৬ জন এবং এ রোগে মারা গেছেন ১৯৯ জন। অন্যদিকে, এই দিন ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৬৯ জন এবং এ রোগে দেশটিতে মারা গেছেন ৩৮১ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ২৪ কোটি ২৩ লাখ ৭ হাজার ৩৪৩ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৪৯ লাখ ২৮ হাজার ২৫৩ জন।

এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ