1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

‘বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপোষ নয়’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯
  • ৭০ Time View

সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত মাশরাফি বিন মুর্তজা বলেছেন, বিপিএলে রংপুর রাইডার্স হয়ে মঙ্গলবার অনুশীলনে যোগ দেবো। আর ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপোষ নয়।

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি কথা বলেন।

একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার প্রতিন্দদ্বী ঐক্যফন্ট মনোনীত এনপিপির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) পেয়েছেন সাত হাজার ৮৮৩ ভোট।

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের এ অধিনায়ক বলেন, ব্যক্তিগত কাজ থেকে সমষ্টিগত কাজে গুরুত্ব দেওয়া হবে। নড়াইল জেলা হিসেবে যেসব অনুদান আসবে এর প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করা হবে এবং সেখানে আমি নিজে নজর রাখবো। নির্বাচনের প্রচার-প্রচারণার সময় আমি বিভিন্ন এলাকা ঘুরেছি। সাধারণ মানুষের চাহিদা ও সমস্যা অনুধাবন করার চেষ্টা করেছি।

তিনি বলেন, নড়াইলে বিভিন্ন রাস্তা-ঘাট কাঁচা ও ভাঙাচুরা। বিগত সময়ে নড়াইলের বিভিন্ন সেক্টরে উন্নয়ন হয়েছে। তবুও অনেক জায়গায় সমস্যা কিছু রয়ে গেছে। খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন সেক্টরে মানুষের সমষ্টিগত চাহিদা বিবেচনা করে এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ